
সমির ভট্টাচার্য্যঃ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা শিশু একাডেমীর আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ২০১১ জেলা পর্যায়ে উচ্চাঙ্গ সংগীতে দ্বিতীয় স্থান অধিকার করেন মতলব ক্যামব্রিয়ান স্কুলের ছাত্রী প্রত্যুষা চন্দ।
তার পিতার নাম উৎপল চন্দ মাতা পিয়ালী রানী চন্দ। চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
২৩ মে সোমবার বিকাল ৪ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অজ্ঞনা খান মজলিশ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তোলে দেন তিনি।
