শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • Uncategorized >> চাঁদপুর >> মতলব >> রাজনীতি >> সারাদেশ
  • জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাঃ সরকার শামীমের ফ্রি মেডিকেল ক্যাম্প
  • জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাঃ সরকার শামীমের ফ্রি মেডিকেল ক্যাম্প

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-২ ও ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, ১৭টি বছর আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, ২০ হাজার নেতাকর্মী সাজা ভোগ করেছে, ২০০০ নেতাকর্মী গুম হয়েছে, ৬৫০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, পিআর পদ্ধতি হলো এমন এক পদ্ধতি, যেখানে একটি লিষ্ট টানিয়ে দেয়া হবে, জনগন ভোট দিলে এখানে আর এমপি পাবে দিনাজপুরে বা খাগড়াছড়িতে। ওই প্রার্থীকে তো এই এলাকার মানুষ চিনবে না, জানবেও না এবং তার কাছে যাবেও না। আমাদের দেশ এখনো শতভাগ শিক্ষিত হয়নি, আধুনিক রাষ্ট্রে প্রবেশ করেনি, তাই পিআর পদ্ধতি এখানে অচল।
    আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ডিগ্রি কলেজ মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
    তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে আফগান বানাতে চায়, সিরিয়া বানাতে চায়, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা দিতে চায়। নির্বাচনের ডেট লাইন ফিক্সড হয়েছে, নির্বাচনের জন্য বর্তমান সরকার প্রস্তুত, নির্বাচন কশিন ও সেনা বাহিনী প্রস্তুত। এছাড়াও তিনি বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের সেবা করা একটি মহতি উদ্যোগ। আগামীর সরকার গঠনে মা বোনরা বিশেষ ভূমিকা রাখবেন। মা, বোন ও তরুনদের ভোটেই বিএনপি নির্বাচিত হবে। মা, বোনদের সাংস্কৃতিক, আচার আচরণ পরিবর্তন ও বিবর্তনের মূল নায়ক বেগম খালেদা জিয়া।
    উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জলো বিএনপরি সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমদে শামীম। তিনি বলেন, পুরো মতলব জুড়ে ২২টি ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে সবগুলোতে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। আমাদের সকল কর্মসূচি গণমুখী। সব সময় আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই। তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করা ও ভোট পিছিয়ে দেয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তথাকথিত পিআর পদ্ধতিতে বাস্তবায়নে একটি দল উঠে পড়ে লেগেছে। তাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেবো। নির্বাচন যথাসময়ে হবে। যারা স্বচ্ছ, যারা পরিচ্ছন্ন, যারা শিক্ষিত, পারিবারিক ঐতিহ্য আছে এবং যারা বিগত সময়ের আন্দোলনে সংগ্রামে ছিলেন তাদেরকে এবারে সংসদ সদস্য হিসেবে বিবেচনা করা হবে। আমি নিজেও একজন সংসদ সদস্য প্রার্থী। তবে ধানের শীষ নিয়ে যেই আসুক, আমরা তার পক্ষেই কাজ করবো। তিনি আরো বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত মতলব গঠনে আমরা অগ্রনী ভূমিকা রাখতে হবে। যারা মতলবের বালু খেয়েছেন, চাঁদাবাজি করছেন ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন, ইতোমধ্যে তাদের বিচার হয়েছে, ভবিষ্যতেও হবে।
    আলোচনা সভায় নারায়নপুর পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে ছাত্রদল নেতা রাশেদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান প্রীতম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কমিটির যুগ্ম সম্পাদক ডা. রাকিবুল ইসলাম আকাশ, মতলব পৌর বিএনপির সদস্য ও জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মেজবাহ উদ্দিন মেজু, পৌর যুবদলের সহ-সভাপতি ও পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান ফরাজী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. নূরে আলম মিয়াজী, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন অভি, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিছ সরকার মুন্না, সাবেক ছাত্রনেতা মো. ইসমাইল হোসেন, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইলিয়াছ মিয়াজী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্য মো. আব্দুল মতিন, চাঁদপুর জেলা প্রজন্মদলের সদস্য সচিব মো. সোহাগ হোসেন পাটওয়ারী, নারায়নপুর পৌর বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম মেম্বার, পৌর যুবদল নেতা মো. রফিকুল ইসলাম রনি প্রধান, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মামুন প্রধান, পৌর যুুবদল নেতা মো. জাকির প্রধান, মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
    ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    ক্যাপশনঃ মতলবে ফ্রি ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু।

    আরও পড়ুন

    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে