
সমির ভট্রাচার্য্য :
মতলবের নারাশনপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে ।
২০ ফেব্রুয়ারী বুধবার নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে প্রধান শিক্ষকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমজাদ হোসেন ।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারী,
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সহকারী শিক্ষক শাহআলম মজুুুমদার, শাহআলম বিএসসি, মিজানুর রহমান, মোস্তফা কামাল, সুভাষ চন্দ্র দাস, এমরুল হাসান (তারেক), জিসান আহম্মেদ, মাহবুবুর রহমান, ফারজানা আক্তার, মাইমনা আক্তার, মেহরুন নেছাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ছাত্র ছাত্রীরা । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।
