
“বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন গড়ে,
উৎসর্গে উদ্ভাসিত হোক মনুষ্যত্ব”।
“পরিচ্ছন্নতার মানসিকতা নিয়ে,
পরিচ্ছন্ন হোক নিজের মাতৃভূমি”
এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস_জোন_সোসাইটি’র উদ্যোগে মতলবের ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠ এবং এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায়।
আজ ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিউ হোস্টেল মাঠ ও তার আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত করে।
ইতিমধ্যেই এ সংগঠনটি বেশকিছু সৃজনশীল উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করেছে। এ সংগঠনের প্রতিটি সদস্য নিঃস্বার্থভাবে সমাজের বিভিন্ন স্তরের শ্রেণী-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। রক্ত প্রদান, শীতবস্ত্র বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, অসহায়দের খাদ্য দ্রব্য সহায়তা প্রদান সহ বেশ কিছু ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে সমাজের প্রতিটি স্তর থেকে প্রশংসা কুড়াচ্ছে এ সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল জানান, আমরা সব সময় সমাজের উন্নয়নে এবং সুন্দর আগামী ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে যাব। এই মহৎ কাজে যারা শ্রম দিয়ে, বুদ্ধি ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন এবং থাকার ইচ্ছা পোষণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা সচেতন হলেই পরিচ্ছন্ন থাকবে আমাদের সমাজ।
