৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • বঙ্গবন্ধু প্রতিহিংসার রাজনীতি করেননি — আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
  • বঙ্গবন্ধু প্রতিহিংসার রাজনীতি করেননি — আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

    ধনাগোদা বার্তা.

     

    নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

     

    মোঃ আশরাফুল জাহান শাওলিন, মতলব দক্ষিণ (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ব্যাপক কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১৫ আগস্ট বেলা ৪টায় আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

     

    নায়েরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল।

     

    তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু প্রতিহিংসার রাজনীতি করেননি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের মাধ্যমেই বিশ্বে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে যেসব রাষ্ট্রনায়ক বিশ্ব নেতৃত্বেও গৌরবের অধিকারী হয়েছেন, তাদের অন্যতম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বর্তমান সরকারের আমলে যত মেগা প্রকল্প হয়েছে তা আর কোন সরকার পারেনি। তাই পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি বিশ্বের ইতিহাসে এক বিরল রেকর্ড সৃষ্টি করবেন।

     

     

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

     

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, ইউনিয়ন আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শ্যামল পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা ডাঃ ওমর ফারুক কোকিল তালুকদার, যুবলীগ নেতা গোবিন্দ ঘোষসহ ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

     

    এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, সাবেক ছাত্রনেতা রিয়াদুল আলম রিয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে গণ ভোজের আয়োজন করা হয়।

     

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং
    কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়