শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • কালবেলায় মতলব দক্ষিণ প্রতিনিধি হলেন আল-আমিন ভূঁইয়া মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:
  • কালবেলায় মতলব দক্ষিণ প্রতিনিধি হলেন আল-আমিন ভূঁইয়া মতলব দক্ষিণ( চাঁদপুর) প্রতিনিধি:

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান :

    দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কালবেলায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হয়েছেন আল-আমিন ভূঁইয়া।

    ১৫ নভেম্বর( শুক্রবার) থেকে এ নিয়োগ কার্যকর হয়।এর আগে ১০ নভেম্বর এক স্বাক্ষরে এ নিয়োগ দেন কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

    এদিকে ওই নিয়োগপত্রসহ পত্রিকার টি-শার্ট, প্যাডসহ উপহার সামগ্রী আল-আমিন ভূঁইয়ার হাতে তুলে দিয়ে তাকে শুভকামনা জানান দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়।

    জানা যায়, আল-আমিন ভূঁইয়া ২০০৯ সালে স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকায় মতলব প্রতিনিধি হিসেবে কাজ শুরুর মধ্য দিয়ে রিপোটিং জগতে প্রবেশ করেন। এরপর ক্রমান্বয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশবার্তায় স্টাফ রিপোর্টার, দৈনিক বর্তমান দিনে মতলব প্রতিনিধি, সরকারি রেজিষ্ট্রেশনভুক্ত অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার২৪.কম, নবধারানিউজ২৪.কম, প্রাইম টিভিতে মতলব প্রতিনিধিসহ একাধিক মিডিয়ায় যুক্ত হয়ে কাজ করেছেন।

    আরও জানা যায়, আল-আমিন ভূঁইয়া জা.বি থেকে বিবিএ, এমবিএ প্রথম শ্রেণিতে সফলভাবে উত্তীর্ণ হয়।বর্তমানে চাঁদপুর ল কলেজে এলএল.বি তে অধ্যয়নরত।তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে। তিনি ভূঁইয়া বাড়ির মৃত খোরশেদ আলম ভূঁইয়ার ছোট ছেলে। বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলায় পৌর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।

    এক সাক্ষাৎকারে আল-আমিন ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি পাঠক জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা। আমি এই পত্রিকার সহযাত্রী হয়ে পথচলা শুরু করলাম। চেষ্টা থাকবে পত্রিকার সুনাম ধরে রাখতে মতলব দক্ষিণের মাঠ পর্যায়ের প্রান্তিক সংবাদগুলোও এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা। আমাকে অর্পিত দায়িত্ব পালনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রশাসনসহ সুশীল ও রাজনৈতিক সমাজের সবাই সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)