
মোঃ নাজমুল হক প্রধান
চাঁদপুরের মতলব উত্তরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার সাথে জড়িতেদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার(৩ মার্চ) বিকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হানীয়া গ্রামে বেরীবাধে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম বলেন, তাদের সংসারে কোনো অভাব ছিল না। পরকীয়ার জেরে হালিমা ও মিঠু তার মাকে হত্যা করেছে এবং পুরো পরিবারকে ধ্বংস করেছে। তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি ফাসি নিশ্চিত করা হলে তাদের পরিবার ন্যায়বিচার পাবে।
মামলা সূত্রে জানা যায়, , প্রায় ৮ মাস আগে ইটালি প্রবাসী নুর ইসলামের স্ত্রী হালিমা আক্তার প্রতিবেশী অবিবাহিত যুবক আশরাফুল ইসলাম মিঠুর সঙ্গে পরকীয়া সম্পর্কের সঙ্গে জড়িত হন। এরপর মিঠু হালিমাকে ব্যবহার করে পারুল বেগমের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা আদায় করতে চেষ্টা করেন। হালিমা রাজী না হলে মিঠু তার স্বামীকে বিষয়টি জানিয়ে ভয় দেখায় এবং হালিমাকে পরিকল্পনায় সহায়তা করতে রাজী করানো হয়।
পরিকল্পনার অংশ হিসেবে, ২৭ ফেব্রুয়ারি রাত ৮ টা ৩০ মিনিটে মিঠুন গোপনে প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। হালিমার মাধ্যমে পারুল বেগমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর মিঠু পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং স্বর্ণালংকার লুটে নেন। ঘটনার সময় হালিমা পাশে দাঁড়িয়ে থেকে সহযোগিতা করেন। পরে হত্যাকাণ্ডকে ভিন্নভাবে দেখানোর জন্য হালিমাকে হাত-পা বেঁধে রাখা হয়।
মানববন্ধনে এলাকার স্থানীয় মানুষ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে তারা অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ ঘটনায় নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন।পুলিশ হালিমা ও মিঠুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।
