শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাসুম পাটোয়ারী
  • মতলব উত্তর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাসুম পাটোয়ারী

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক মো. মাসুম পাটোয়ারী। উপজেলার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের কাছে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
    জানা যায়, মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের সানাতের কান্দি গ্রামের বাসিন্দা মো. মাসুম পাটোয়ারী মরহুম আজিজ উল্লাহ পাটোয়ারীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার অসহায়, গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
    স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তার সমর্থকরা বিভিন্ন পর্যায়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
    এ বিষয়ে মো. মাসুম পাটোয়ারী বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতে জনগণের প্রত্যাশা এবং দলের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। মতলব উত্তর উপজেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”
    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাসুম পাটোয়ারীর নাম ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা আলোচনা।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)