শিরোনাম
৩০ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের মাহিন খান: কারও সঙ্গে যুদ্ধ নয়, নিজেদের ঐতিহ্য নিয়েই এগোতে হবে না ফেরার দেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লায়ন কুতুব উদ্দিন ইলিনয় সিনেটে রিপাবলিকান আসন জিতে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ প্রধানমন্ত্রীর বক্তব্য হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর পদ হারালেন মসিউর ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 
  • মতলব উত্তরে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

    ধনাগোদা বার্তা.

    তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে —-তানভীর হুদা 

    সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
    উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দী দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হুদা। 
    এসময় তানভীর হুদা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার্ত মানুষের সব দুঃখ দুর্দশা মনিটরিং করছেন। কোথায় কী পরিমাণ ত্রাণসামগ্রী দিতে হবে তার নির্দেশনা দিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্যার্ত মানুষের খোঁজখবর রাখছেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে। 

    তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আজকের পরিবর্তন। ছাত্র জনতার আন্দোলন এবং আত্মদানের কারণে মাত্র কয়েকদিনের মাথায় সৈরাচারের পতন ঘটে। এই জালেম সরকার এতোই অত্যাচারী ছিলো যে ‘আয়নাঘর’ বানিয়ে বছরের পর বছর মানুষকে গুম করে রাখতো। শেখ হাসিনা কতটুকু অমানবিক হলে লোমহর্ষক আয়নাঘর বানাতে পারে। মানুষ কথা বলতে পারতো না। তার বিরুদ্ধে কেউ কথা বললেই অত্যাচার নেমে আসতো। সাংবাদিক ভাইয়েরা তারাও স্বাধীনভাবে লিখতে পারতো না। টকশোতে কেউ সরকারের বিরুদ্ধে একটু কথা বললে রাতেই তার কাছে ফোন যেত। দুর্নীতির কথা আর কী বলবো, শেখ হাসিনার পিয়ন যদি ৪০০ কোটি টাকার মালিক হন, তাহলে তার বস কত কোটি টাকা দুর্নীতি করেছে চিন্তা করে দেখেন।
    উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক হালিম সরকার রিংকু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা বিএনপি নেতা আব্দুল আজিজ, উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, গজরা ইউনিয়ন 
    যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, সাবেক যুগ্ন সম্পাদক বদিউজ্জামান সজিব, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    ছবি ক্যাপশন :
    মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করা হয়েছে।

    সুমন আহমেদ। 
    চাঁদপুর মতলব প্রতিনিধি। 
    ০১৯১৭৮৬২৭২৬।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)