
বার্তা ডেস্ক ঃ মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে নেছার আহমেদ(৩০) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
চলামান মাদক বিরোধী অভিযানে মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৪০৪ (চারশত চার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ তাকে ২১ জানুয়ারী দুপুর আড়াইটায় থানার এসআই (নিঃ)/ মোঃ হাবিবুর রহমান, এএসআই (নিঃ)/মোঃ ছগির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তুষপুর সাকিনস্থ তুষপুর বাজারের কাউছার পাটোয়ারীর দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে আটক করেছে।
তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-০৯, তাং- ২১/০১/২০২২ ইং, ধারা- ৩৬(১) এর ১০ (ক)/১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা হয়েছে।
জানা যায় যে, মোঃ নেছার আহম্মদ তুষপুর গ্রামের আরব আলীর ছেলে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
