
সমির ভট্টাচার্য্যঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়) উদ্ধোধনী অনুষ্ঠান সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। রবিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ প্রেসব্রিফিং করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খানসহ সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
