শিরোনাম
ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি জাপানি শর্ত মেনে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নেত্রকোণায় শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা হলেন শিক্ষক ও আলেম আমিনুল ইসলাম সরকারি কাজে নতুন ঠিকাদারদের সুযোগ: আসছে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের অভাবনীয় সাফল্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে মাহি নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে তারুন্যের উৎসবে
  • মতলব দক্ষিণে তারুন্যের উৎসবে

    ধনাগোদা বার্তা.

     

    তারুনরাই আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে
    যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী

    যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে তরুন সমাজ। আজকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের মাধ্যমেই পেয়েছি নতুন বাংলাদেশ। আগামী দিনে তরুন সমাজকে এগিয়ে নিতে মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। তরুনদেরকে ক্রীড়ামুখী করতে হবে। ক্ষুধা, দারিদ্রমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুনদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, তারুনরাই আগামীতপ নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আজকে যে অনুষ্ঠানটি উপহার দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত। উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ের পর্যায়ক্রমে পর্যাপ্ত ক্রীড়া সামগ্রী প্রদান করা হবে। আজকে যে তিনটি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করছি, আপনারা সবাই শিক্ষার্থীদেরকে ক্রীড়ামুখী করে তুলবেন।
    শনিবার ৪ জানুয়ারি বিকেলে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
    চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৯৮৬ বিসিএস প্রশাসন ব্যাচ জাকির হোসেন কামাল, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আফজালুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মোঃ আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শেখ মোঃ জোবায়েদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা প্রমুখ।
    এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
    এর পূর্বে তারুন্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপ্ত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা সভা শেষে ব্যাডমিন্টন ট‚র্ণামেন্ট অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
    অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী আনুষ্ঠানিকভাবে উপজেলার সর্বপ্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমি, ডিউড্রফ ইন্টারন্যাশনাল স্কুল ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)