• প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> সারাদেশ
  • মতলব দক্ষিণে বর্তমান চেয়ারম্যানদের কাছেই নৌকা
  • মতলব দক্ষিণে বর্তমান চেয়ারম্যানদের কাছেই নৌকা

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দেরকেই পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

    দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা ২৫ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম বিভাগে ইউনিয়ন পরিষদে মনোনয়ন নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত গ্রহণ এর একদিন পর মঙ্গলবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়নে দলীয় প্রতীক পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

    জানা যায়, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আব্দুস সালাম মৃধা মামুন, উপাদী উত্তর ইউনিয়নের শহীদুল্লাহ প্রধান এবং উপাধি দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফাকে পুনরায় দলীয় মনোনয়ন প্রদান করা হয়।

    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ১শত ৪৭ জন। যার মধ্যে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩শত ২১ জন ( পুরুষ ৮,১২৮ এবং নারী ৮,১৯৩)। নায়েরগাঁও দক্ষিনে মোট ভোটার ২০ হাজার ৮শত ৯৩ ( পুরুষ ১০,৬৪৪ এবং নারী ১০,২৪৯)। উপাদী উত্তর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৫শত ৬০ জন ( পুরুষ ১১,৬৫৩ এবং নারী ১০,৯০৭)। উপাদী দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩শত ৭৩ জন (পুরুষ ১০,২৯২ এবং নারী ৯,০৮১)।

    তফসিল অনুসারে আগামী ২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় এবং জমা প্রদান করা যাবে। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

    আরও পড়ুন

    চাঁদপুর-কুমিল্লা সড়কে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
    কর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে বাবা আটক
    পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।