শিরোনাম
জেট ফুয়েলের দাম বাড়ল ১৭ টাকা নোবেল শান্তি পুরস্কার আমার প্রাপ্য, দাবি ডোনাল্ড ট্রাম্পের কর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে বাবা আটক গঙ্গা পানি চুক্তি নিয়ে ঢাকা-দিল্লি যৌথভাবে কাজ করছে টঙ্গীতে রান্না করার সময় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু যমুনা গ্রুপে কর্মী নিয়োগ: জেনে নিন আবেদনের নিয়ম যুক্তরাষ্ট্রের ইংলিশ অ্যাকসেস প্রোগ্রাম সম্পন্ন করলেন সমৃদ্ধি হালদার বাংলাদেশ সোসাইটি নির্বাচন: ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রার্থীদের বিতর্ক ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র মতিঝিলের বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর অনুসারীদের দখলে
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • কর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে বাবা আটক
  • কর্ণফুলীতে মানসিক ভারসাম্যহীন যুবকের অস্বাভাবিক মৃত্যুতে বাবা আটক

    চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর এলাকায় চিকিৎসার নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ (১৮) নামের ওই যুবককে হারিয়ে পরিবারে নেমে আসে শোকের ছায়া। ভুক্তভোগী সাঈদ জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং তাঁর বাবা নুর মোহাম্মদ নিজে কবিরাজি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    অভিযোগ রয়েছে, মঙ্গলবার বাড়িতে সাঈদের চিকিৎসা চলাকালীন কোনো এক ভণ্ড পীরের পরামর্শে তাঁর মুখের ভেতর লাঠিসদৃশ একটি বস্তু ঢুকিয়ে দেওয়া হয়। এর পরপরই যুবকের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বদি জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ছেলেকে হারিয়ে বাবা-মা দুজনই এখন মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে তাঁর বিভিন্নভাবে চিকিৎসা চলছিল।

    খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাঈদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সাঈদের বাবা নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ বিষয়ে কর্ণফুলী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    আরও পড়ুন

    পূজায় মদ্যপ মাতলামি করলে কঠোর ব্যবস্থা: ফেনী পুলিশ সুপার
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
    উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ সম্পন্ন
    শতবর্ষী মতলব বাজার আজ অবহেলার সংকটে! আধুনিক শপিং কমপ্লেক্স গড়ে উঠলেও বদলায়নি প্রাচীন রাস্তা-গলি, হারিয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী ঘাট-খাল
    তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার