শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে বহুদিন পরে একুশে ফেব্রুয়ারিতে বুক স্টল
  • মতলব দক্ষিণে বহুদিন পরে একুশে ফেব্রুয়ারিতে বুক স্টল

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতলব দক্ষিনে বহুদিন পরে একুশে ফেব্রুয়ারিতে যুক্ত হলো বুক স্টল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বুক স্টলের উদ্বোধন করেন।

    বুক স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক ও কচিকাঁচা প্রি ক্যাডেট স্কুলের শরীরচর্চা বিষয়ক শিক্ষক কামরুল ইসলাম নিপুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিনা রহমান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান, কচিকাঁচা মেলার সম্পাদক ফারুক বিন জামান, মতলব দক্ষিণ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল, প্রভাষক ও সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।

    একুশে ফেব্রুয়ারি আর বইমেলা এই দুটি যেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের যোগসূত্র হয়ে আছে বহুদিন ধরে। মতলব দক্ষিণ উপজেলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও বইমেলায় নতুন বইয়ের স্বাদ থেকে দূরে ছিল মতলববাসী। আর এই বিষয়টি অনুধাবন করতে পেরে মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভায় বুক স্টলের দাবি তোলেন। আর এই দাবিকে ত্বরান্বিত করতে কাজ করেন আশ্বিনপুর কলেজের প্রভাষক ও সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধির সমাজের প্রতিনিধিগণ বুক স্টলের দাবির পক্ষে মতামত প্রদান করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা একে স্বাগত জানান। পরে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং করোনাকালীন সময়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে আবির্ভূত ফ্রেন্ডস জোন সোসাইটি সংগঠনের তত্ত্বাবধানে বহুদিন পর হলেও একুশে ফেব্রুয়ারিতে একটি বুক স্টল করা হয়। বুক স্টলটিকে নান্দনিক করার জন্য মানবতার ফেরিওয়ালার সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির সকল সদস্য বৃন্দকে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।

    ক্যাপশন: মতলব দক্ষিনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বুক স্টলের উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)