
সমির ভট্টাচার্য্য ঃ
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও ম্যাধমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারীর সঞ্চলনায় ৩০ জানুয়ারী উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্টলের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ সৌরভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা সুলতানা বলেন,
স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজের অবস্থানকে জানান দিতে হবে এবং আগামি দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকেও স্মার্ট হতে হবে। তরুণ সমাজকে বিজ্ঞানমুখী করতে হলে প্রথমে বিজ্ঞান ভীতি দূর করতে হবে। যেমন করে শিশুরা নাচ ও গানের প্রতি আকৃষ্ট হয়, তেমনি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাদেরকে আকৃষ্ট করতে হবে। আর বিজ্ঞানের প্রতি আগ্রহী করতে হলে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ছোট ছোট প্রতিযোগীতা করতে হবে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন
