
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫০ কেজী ঝাটকা আটক করেছে মৎস অধিদপ্তর ।
গত ১৯ ফেব্রুয়ারী সোমবার ভোর ৪টা থেকে অভিযান চালিয়ে উপজেলার নারায়ণপুর বাজার, ঢাকিরগাঁও কাজলী সিনেমা হল মোড়, কাজীর বাজার এলাকা হইতে ২৫০ কেজি জাটকা ইলিশ জব্ধ করা হয়। এবং ১ জন মৎস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে । এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাস, ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম, লক্ষীনারায়ন দাস, , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারি বৃন্দরা। সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ঝাটকা ইলিশ আটক করি। আমাদের অভিযান অব্যহেত থাকবে ।
ক্যাপশনঃ মতলব দক্ষিণে মৎস অধিদপ্তরের অভিযানে ২৫০ কেজী ঝাটকা বিভিন্ন মাদ্রাসায় বিতরন করেন নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ।
