
সমির ভট্টাচার্যঃ
মতলব পৌর আওয়ামী যুবলীগ দলীয় কার্যালয়ে গত ১৪ আগষ্ট বিকাল ৫ টায় ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরযুবলীগের সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচসলনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং সভাপতি মোঃ জহির ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল পাটোয়ারী, ৮ নং সভাপতি মোঃ মিজান গাজী, ৭ নং সভাপতি মোঃ মাছুদ মিয়াজি, ৫ নং সভাপতি মোঃ কাউছার আহমেদ, ২নং মোঃ ইয়াছিন মিয়াজি, সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রধান। এ ছাড়া ও মোঃ উজ্জ্বল মিয়াজি, মোঃ কামাল হোসেন বেপারী, মোঃ মিন্টু, মোঃ মজিবুর রহমান প্রমুখ ।
আগামী ১৭ আগষ্ট বিকাল ৪ ঘটিকার সময় বিক্ষভ মিছিল অনুষ্ঠিত হবে । উক্ত বিক্ষোভ মিছিল সকল নেতা কর্মীকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন ।
