শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে অগ্নিকাণ্ডে নয় বসতঘর পুড়ে ছাই, বিশ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি
  • মতলবে অগ্নিকাণ্ডে নয় বসতঘর পুড়ে ছাই, বিশ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্যঃ

    মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ গোড়াধারী গ্রামের পাটোয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডে নয় বসত ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) রাতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

    জানা যায়, উপজেলার উপাধী দক্ষিণ ইউনিয়নের ওই বাড়িতে সন্ধ্যার পর আলিমুদ্দিনের ঘরে প্রথম অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাড়ির বসত ঘর গুলো ঘনবসতি হওয়ার কারণে দ্রুত একে একে নয়টি ঘরে আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকাবাসী ও মতলব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এদিকে আগুন নেভাতে গিয়ে পাটোয়ারী বাড়ির শিউলি বেগম, রূপালী, হাজেরা, শেফালী, আরিফ, আলিমুদ্দিনসহ ১০/১২ জন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পাটোয়ারী বাড়ির আলিমুদ্দিন পাটোয়ারী, হেলাল উদ্দিন, আবু পাটোয়ারী, হাবু পাটোয়ারী, আইয়ু আলী, ইসমাইল পাটোয়ারী ও আনিস পাটোয়ারীর বসত ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।

    এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে শনিবার (১৬ জুলাই) মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক এবং ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করে।

    মতলব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বাড়ির বসতঘর গুলো ঘনবসতি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতে আরো সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।