শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে ইউপি সদস্যকে হত্যার হুমকি, থানায় জিডি
  • মতলবে ইউপি সদস্যকে হত্যার হুমকি, থানায় জিডি

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্যঃ

    খুনের অভিযোগে জীবনের নিরাপত্তা চেয়ে মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল গাজী মতলব দক্ষিণ থানায় একটি জিডি করেছেন। আজ সোমবার দুপুরে তিনি জিডিটি করেন।

    অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন মো. রফিকুল ইসলাম। কামাল গাজী অভিযোগ করেন, তিনি ও মো. রফিকুল ইসলাম উপজেলার বহরী এলাকার বাসিন্দা। তাঁরা একে অপরের পূর্ব পরিচিত। ওই ব্যক্তির সঙ্গে তাঁর (কামাল) আর্থিক লেনদেনের বিষয়ে বিরোধ রয়েছে।

    ওই বিরোধকে কেন্দ্র করে ওই ব্যক্তি প্রতিনিয়ত তাঁকে নানা ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন এবং তাঁর বড় ধরণের ক্ষতিসাধন করার চেষ্টা করছেন। এতে সামাজিকভাবে তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন। এ ছাড়া ওই ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) তাঁর (কামাল) একটি ভিডিও ভাইরাল করেন।

    এতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়। ওই ব্যক্তি গত কয়েক দিন ধরে তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ বিভিন্নভাবে প্রাণনাশেরও হুমকি দিচ্ছেন।

    ইউপি সদস্য আরও অভিযোগ করেন, গত শনিবার সন্ধ্যা সাতটায় ওই ব্যক্তি তাঁর (কামাল) কার্যালয়ে এসে বেশ কয়েকজনের সামনে তাঁকে হুমকি দেন এবং তাঁর কাছে দাবিকৃত অর্থ পরিশোধ না করলে তাঁকে যেকোনো সময় মারধর ও খুন করার ভয়ভীতি প্রদর্শন করেন। এতে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। বড় ক্ষতিরও শঙ্কা করছেন।

    এ ব্যাপারে বহরী গ্রামের বাসিন্দা ও বহরী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে ওই ইউপি সদস্যের আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। উল্টো ওই ইউপি সদস্যই তাঁকে (রফিক) প্রাণনাশের হুমকি দিচ্ছেন। কামাল গাজীর বিরুদ্ধে তিনিও থানায় এর আগে একটি জিডি করেছেন।
    জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, কামাল গাজী জীবনের নিরাপত্তা চেয়ে আজ দুপুরে তাঁর থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনি ও যথাযথ ব্যবস্থা নেবেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।