শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড
  • মতলবে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৪ আসামির মৃত্যুদণ্ড

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্যঃ

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণ শেষে এক গৃহবধূকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক আছেন। বাকি তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।

    নিহত রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

    মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৩ সালের ২১ মে পূর্বপরিকল্পিতভাবে রহিমাকে ফাঁদে ফেলে একটি ভুট্টা খেতে নিয়ে তাকে ধর্ষণ ও পরে গলা টিপে হত্যা করেন আসামিরা।

    পরে সেখানেই নিহতের মরদেহ ফেলে রেখে যান তারা। এই ঘটনার পরদিন নিহতের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তেরি মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করে পুলিশ।

    অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম আরও বলেন, আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সবাইকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।