শিরোনাম
রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ উজিরপুরে সংঘাতের জেরে প্রাণহানি, মাইক্রোবাসসহ আটক নয়জন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় তলব উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে পুলিশের গুলিতে শত হোয়াইট হাউস: মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গ্রামীন জনকল্যান সংস্থা উধাও-ধনাগোদা বার্তা
  • মতলবে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গ্রামীন জনকল্যান সংস্থা উধাও-ধনাগোদা বার্তা

    ধনাগোদা বার্তা.

    মতলবে শতাধিক গ্রাহকের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গ্রামীন জনকল্যান সংস্হা নামে একটি প্রতিষ্ঠান উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

    সরেজমিনে জানা যায়, পৌরসভার ঢাকিরগাঁও এলাকার জহির এর মালিকানাধীন ভবনের নিচ তলা ভাড়া নেয় গ্রামীন জনকল্যান সংস্হা নামের এক এনজিও প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে শতাধিক গ্রাহক সংগ্রহ করে। আরে সকল গ্রাহকের কাছ থেকে স্থায়ী আমানতের বিপরীতে সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস প্রদান করা হয়। গত ২৭ মার্চ (শনিবার) কয়েকজন গ্রাহক ঋণের টাকা নিতে ওই এনজিওর অফিসে আসলে দুজন মাঠকর্মী ছাড়া সংস্থাটির ম্যানেজারকে পাওয়া যায়নি। ঋণের টাকা বিষয়ে মুঠোফোনে গ্রাহকরা সংস্থাটির ম্যানেজারের সাথে আলাপ করলে তিনি গ্রাহকদের রবিবার (২৮ মার্চ) সকালে আসতে বলেন। কিন্তু রবিবার সকালে এনজিও সংস্থাটির দরজা তালাবদ্ধ পাওয়া যায় এবং ম্যানেজার এর মোবাইলে বার বার কল করেও কোনো সংযোগ পাননি গ্রাহকরা। পরবর্তীতে গ্রাহকরা ভবন মালিকের সাথে যোগাযোগ করলে তিনি ও তাঁর ভাড়াটিয়ার ব্যাপারে কোন তথ্য দিতে পারেননি।

    গ্রাহকরা অভিযোগ করে বলেন, সংস্থাটির ম্যানেজার তার সহকারি রাসেল ও সাবিনাকে নিয়ে একটি কালো রংয়ের মাইক্রোবাস করে মতলব উত্তর ও দক্ষিন উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ১২০ টাকায় সদস্য ও সঞ্চয়ের জন্য ২০০ টাকা এবং লোনের জন্য ১০৫০০ টাকা থেকে ২০ – ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করে। আমারা থানায় গিয়ে বিষয়টি জানিয়েছি ।

    উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান বলেন এই নামে কোন প্রতিষ্ঠান আমাদের আওতায় নেই ।

    মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি তবে লিখিতভাবে কেউ কোনো অভিযোগ করেনি।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।