
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণে দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন রোকনুজ্জামান রোকন । মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব প্রেসক্লাবের সভাপতি ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন ।
গত ১৮ ফেব্রুয়ারী রবিবার বিকালে প্রিজাইডিং অফিসার উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলনা খলিলুর রহমানের সঞ্চালনায় সকল অভিবাভক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতি ও সম্মতিক্রমে অভিবাভক প্রতিনিধি বাচ্চু বকাউল প্রস্তাব করলে আরেক অভিবাভক প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রধান সমর্থনে সভাপতি পদে রোকনুজ্জামান রোকনকে সভাপতি নির্বাচিত করা হয় ।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শওকত আলী বাদল, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল দেওয়ান, কাউন্সিলর পিন্টু সাহা,মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হুসাইন মোহাম্মদ কচি, ৯ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, বোয়ালীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডঃ আল আমিন উজ্জল, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান প্রধানিয়া, মিজানুর রহমান (বিএড) ইসরাত জাহান খানসহ শিক্ষক শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা ।
