শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার – ধনাগোদা বার্তা
  • মতলবে ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার – ধনাগোদা বার্তা

    ধনাগোদা বার্তা.

     

    মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা: মতলব দক্ষিণ থানায় দায়ের করা ডাকাতি মামলার ২ আসামিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিব (৪৩) ও আলমগীর হোসেন মিন্টু (৩৯) নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের যোগিচাপুর গ্রামে গত ৪ জানুয়ারি গভীর রাতে মোসাম্মৎ কুলসুমার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এতে স্বর্ণালঙ্কারসহ ১১ লাখের বেশি টাকার মালামাল লুট হয়। এ ঘটনায় গত ৫ জানুয়ারি অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় একটি ডাকাতির মামলা করেন কুলসুমা।

    এদিকে পুলিশ ডাকাতি মামলার আসামিদেরকে গ্রেফতারের জন্য গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায়। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লার থানার ভুঁইঘড় এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার রাতে হাবিব ও আলমগীর হোসেন মিন্টু নামক দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব জেলার হাজীগঞ্জ উপজেলার সিঙ্গাইর গ্রামের আবদুল হাকিমের এবং আলমগীর মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

    মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে শনিবার দুপুরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করে। মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    মামলার বাদী মোসাম্মৎ কুলসুমা বলেন, গত ৪ জানুয়ারি রাত আড়াইটায় ১৪-১৫ জনের একটি ডাকাতদল তাঁর বাড়ির কলাপসিবল ফটক ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা

    তাঁকেসহ তাঁর পরিবারের সদস্যদের রশি দিয়ে বেঁধে বাড়ির একটি কক্ষে আটকে রাখে। সেখানে তাঁদের মারধর করা হয়। অস্ত্রের ভয় দেখিয়ে তারা তাঁর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেয়।

    পরে আলমারির ড্রয়ারে রাখা ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুটি দামি মুঠোফোনের সেট ও নগদ ২০

    হাজার টাকা লুট করে দ্রুত চলে যায়। ‘ডাকাতেরা’ নগদ টাকাসহ তাঁর ১১ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে।

    ছবির ক্যাপশন: মতলবে গ্রেফতারকৃত ডাকাত হাবিব ও আলমগীর হোসেন মিন্টু।

     

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।