শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে দুই ভাইয়ের দ্বন্দ্বে বড় ভাইয়ের আত্মহত্যা
  • মতলবে দুই ভাইয়ের দ্বন্দ্বে বড় ভাইয়ের আত্মহত্যা

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    মতলব দক্ষিণে দুই ভাইয়ের দ্বন্দ্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে রক্তাক্ত জখম হয় বড় ভাই। উক্ত ঘটনা শালিসী বৈঠকের মাধ্যমে মিমাংসার কথা থাকলেও অবশেষে না হওয়ায় রাগে ক্ষোভে কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।

    গতকাল শুক্রবার রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মাছুয়াখাল এলাকার সলিমুদ্দিন প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আলফু মিয়া (৬০) ওই এলাকার মো. চাঁন মিয়া প্রধানের ছেলে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ মে) দুপুরে একটি বাঁশ কাটা নিয়ে আলফু মিয়ার সাথে তার ছোট ভাই মজিবুর রহমানের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মজিবুর রহমান ইট দিয়ে আলফু মিয়ার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়।

    পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণপুর বাজারে আধুনিক প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। এর পর থেকে বিচারের আশ্বাসে মামলা করেনি আলফু মিয়া। গতকাল শুক্রবার বিচারের কথাও ছিল। কিন্তু এর ফাঁকেই কীটনাশক (কেরির বড়ি) খায় আলফু মিয়া। পরে বাড়ির আত্মীয়-স্বজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার বেগতিক দেখে ঢাকা রেফার করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, কীটনাশক খেয়ে আলফু মিয়া নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।