শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে নৌকা ডুবিতে সন্তানদের বাঁচাতে গিয়ে পিতা নিখোঁজ
  • মতলবে নৌকা ডুবিতে সন্তানদের বাঁচাতে গিয়ে পিতা নিখোঁজ

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্য ঃ

    চাঁদপুরের মতলব ধনাগোদা নদীতে নৌকা ডুবিতে একজন নিখোঁজ হয়েছে । এতে সঙ্গে থাকা ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও এখনও সন্ধান পাওয়া যায়নি পিতার । গতকাল শুক্রবার বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিখোঁজ ব্যক্তি হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি নন্দনপুর গ্রামের সাত্তার ফকিরের ছেলে হযরত আলী (৩৮)

    স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার নন্দলালপুর বাজার এলাকায় ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটা থেকে নৌকায় করে ৫০টি ইট নিয়ে দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের দিকে রওনা দেন হযরত আলী ও তার ছেলে হাসিব (৪) এবং ভাতিজা মো. ইমরান (১০) ধনাগোদা নদীর নন্দলালপুর পৌঁছালে পাশ দিয়ে যাওয়া বেপরোয়া ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় ছেলে ও ভাতিজাকে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী।

    ফায়ার সার্ভিস কর্মকর্তা আসাদুজ্জামানন জানান, নিখোঁজের উদ্ধারে গতকাল সন্ধ্যা ৭টাশ জেলা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়জনের ডুবুরি দল ঘটনাস্থলে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। ২৫ জুন শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত উদ্ধারে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি । এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ শাজাহান কামাল বলেন ঘটনাটি আমি শুনেছি ঘটনাস্থলে নৌপুলিশ পাঠানো হয়েছে ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।