
মতলব প্রতিনিধি :
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে জোরপূর্বক ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে বাদীর বিরুদ্ধে। বৃহষ্পতিবার (১০ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে জানা যায়, ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আলী আহমেদের মেয়ে আমেনা আক্তার একই গ্রামের মৃত আজিমদ্দিনের মেয়ে হালিমা বেগম এর কাছ থেকে বাড়ির পাকা সড়কের পাশে ২০২০ সালের ৫ শতাংশ জমি ক্রয় করেন।
তারেই ক্রয় কৃত জমিটি পূর্বে এলাকার রেহান উদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ দখল করে ছিলেন। আর এই দখলদারের বিরুদ্ধে হালিমা বেগম আদালতে উচ্ছেদ মামলা করে জায়গার দখল বুঝে নেন এবং পরবর্তীতে আমেনার কাছে বিক্রি করে দেন। আমেনা বেগমের ক্রয় কৃত জায়গাটি খালি পড়ে থাকার সুযোগে হালিমা বেগম এর ভাই আছু প্রধান জমির মালিকানা দাবি করে ২০২১ সালে চাঁদপুর আদালতে মামলা করেন এবং স্থিতাবস্থা চান।
মামলা চলাকালীন সময়ে আছু প্রধানের ছেলে হানিফ প্রধান ওরফে হানিফ বাবুর্চি ওই জায়গায় গত ১০ ফেব্রুয়ারি ঘর তোলার চেষ্টা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে তর্ক বিতর্ক বাধলে বর্তমান ইউপি সদস্য আবুল কালাম ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলেন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনে ইউনিয়ন পরিষদে শালিশী বৈঠকের আশ্বাস প্রদান করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, যে জমি নিয়ে বিরোধ হচ্ছে তা মূলত মৃত আজিম উদ্দিনের স্ত্রী সলিমুন নেছার। তার নামে ১৫ শতাংশ জমি থাকাকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে তার ওয়ারিশ আছু প্রধান ও হালিমা বেগম মালিক হন।
আছু প্রধান তার মায়ের মোট জমির হিস্যা অনুসারে ১০ শতাংশ জমি দখলে থাকা সত্ত্বেও ভবন হালিমার বিক্রয়ক্রিত জমির দিকে নজর পড়ে। আর এই নিয়েই বিরোধ চলছে। জোরপূর্বক ঘর তোলার বিষয়ে আছু প্রধানের ছেলে হানিফ প্রধান বলেন, আমরা পাঁচ ভাই, আমার বাবা আমাকে ৩ শতাংশ জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন। আমি আমার জায়গায় ঘর তুলছি। আমেনা বেগম বলেন, হানিফের ফুফুর কাছ থেকে আমি এই জায়গা ক্রয় করেছি। তারা জোরপূর্বক রাতের আধারে টং দোকান তুলেছে। এখন আবার ঘর তুলতে চাইছে। ক্যাপশন: মতলব উত্তরে মমরুজকান্দি গ্রামে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করছেন আছু প্রধানের ছেলে হানিফ প্রধান।
