
মতলব দক্ষিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দফায় দফায় হামলায় দুইজন গুরতর আহত হয়েছে । এদের মধ্যে একজনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে । এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায় গত ২০ মে রাতে পৌরসভার নবকলস ফকির বাড়ীতে গরুর ব্যবসায়ী রাজিবের ছেলের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ওই সময় দশপাড়া রূপসীপল্লি এলাকার কশাই দেলোয়ারের ছেলে তানভির (২২) ও তার সহযোগীরা নেশাগ্রস্ত অবস্থায় গিয়ে অহেতুক ঝামেলা সৃষ্টি করে তখন রাজিব তাদেরকে বাড়ী থেকে বের করে দেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে বিকালে ফকিরবাড়ী থেকে পানির টাংকী যাওয়ার পথে খান কফি হাউজের সামনে রাজিবকে একা পেয়ে তানভির ও মেহেদীর ছেলে নিরবসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এ সময় রাজীবের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয় ও লাঠির আঘাতে তা পা ভেঙ্গে দেয়ে। তার ডাকচিৎকারে আশপাশের লেকজন এসে তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর প্রেরন করে । একই ঘটনায় ২৬ মে দুপুরে একই স্থানে দুরগাঁও গ্রামের শাহজাহান মোল্লার ছেলে রাকিব (২২) এর উপর একই কায়দায় মেহেদীর ছেলে নীরব ও তার দলবল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরতর আহত হয় । রক্তাক্ত আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় রাজিবের আম্মা বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি মামলা দায়ের করেন।।
এঘটনায় এলাকার একাধিক ব্যাক্তিরা জানান দেলোয়ারের ছেলে তানভির একজন চিহৃিত সন্ত্রাসী তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না । সব সময় তানভির দলবল নিয়ে থাকে। এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে । তাই প্রশাসনের দৃষ্টি কামনা করেন তারা ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন এ বিষয়ে মামলা হয়েছে । আসামীদের ধরতে অভিযান চলছে ।
