শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে সরকারি খাস জমির মাটি বিক্রী হচ্ছে ইট ভাটায়
  • মতলবে সরকারি খাস জমির মাটি বিক্রী হচ্ছে ইট ভাটায়

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্রাচার্য্য :

    মতলব দক্ষিনে সরকারি খাস জমির মাটি কেটে বিক্রি হচ্ছে ইট ভাটায়! এমন মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে মাটি কাটতে নিষেধ কীলেও এখন রাতের আঁধারে চলছে মাটি কাটার কাজ।

    অনুসন্ধানে দেখা যায়, মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর গ্রামের সনাতনধর্মালম্বীদের শ্মশানের দক্ষিণে ধনাগোদা নদীর তীরে প্রায় ৩২ একর ভূমি সরকারি খাস হিসেবে রেকর্ড ভুক্ত আছে। সরকারি ওই খাস জমির পাশে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকদের কাছ থেকে মাটি ক্রয়ের চুক্তি করে এলাকার মোহাম্মদ আলী বেপারী।

    ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি সরকারি খাস জমি থেকে দেদারছে মাটি কেটে গত কয়েক বছর যাবত ইট ভাটায় বিক্রি করছে সে। সরকারি জমির মাটি বিক্রির বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করলে তিনি তাৎক্ষণিত ব্যবস্থা নিতে পৌর ভূমি অফিসের কর্মকর্তা আনিছুর রহমান মুন্সিকে নিদের্শ প্রদান করেন। পৌর ভূমি অফিস থেকে সরকারি জমির সীমানা নির্ধারণ না করা পর্যন্ত মাটি কাটা বন্ধে মৌখিক আদেশ দিলেও থামেনি মাটি কাটা। প্রশাসনের চোখকে ফাঁকি দিতে এখন রাতের আঁধারে সরকারি খাস জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে তারা।
    স্থানীয়রা অভিযোগ করে বলেন, তাদের কাছে মাটি বিক্রি না করলে রাতের আঁধারে বোরো ফসলি জমির মাটি তারা কেটে নিয়ে যায়। তাই উপায় না পেয়ে তাদের কাছে বিক্রি করতে হয়। বহু বছর ধরে মোহাম্মদ আলী ও তার ভাইয়েরা মাটি কেটে মতলবের ইট ভাটাগুলোতে মাটি বিক্রি করছে।

    মাটি বিক্রির বিষয়ে মোহাম্মদ আলী বলেন, আমি কোনো সরকারি জমি থেকে মাটি কাটছি না। জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে তারপর কাটছি। আমার নামে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে।

    মতলব পৌর ভূমি অফিসের ইউনিয়ন উপ-সহকারী আনিছুর রহমান মুন্সী বলেন, সরকারি জায়গার মাটি কে বা কারা কেটে নিয়ে যাচ্ছে, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী বলেন, সরকারি জায়গার মাটি বিক্রির কোন ধরনের সুযোগ নেই, অভিযোগ পেয়ে ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে মাটি কাটা বন্ধ করে দিয়েছি। সীমানা নির্ধারন করার আগে মাটি কাটতে নিষেধ করে দিয়েছি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)