
সমির ভট্রাচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী আঁচলছিলা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । আজ ১৯ এপ্রিল রবিবার সকাল ১০টার বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ মিয়া মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের দাতা সদস্য বিশিষ্ট রাজনীতিকবিদ শিক্ষাঅনুরাগী, তরুন সমাজ সেবক ছাবের হোসেন ছিদ্দিকী । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক তোফায়েল হোসেন সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা ।
প্রধান অতিথির বক্তব্যে ছাবের হোসেন সিদ্দিকী বলেন এ বছর করা নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে এস,এস,সি পরিক্ষা কেন্দ্রগুলো থাকবে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। কেউ নকল করলে বা অন্য কারো খাতা দেখে লেখলে নিরন বহিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে । এতয়েব তোমরা ভাল ভাবে দেখে শুনে পরিক্ষা দিবে যাতে ভাল রেজাল্ট করতে পার । পরিশেষে তিনি সকল শিক্ষার্থীদের সাফল্য ও দোয়া কামনা করেন । অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আবুল হোসেন ও মহাম্মদ হানিফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ।
