শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবের আশ্বিনপুরে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে মুক্তিযোদ্ধার জায়গায় ভবন নির্মাণ
  • মতলবের আশ্বিনপুরে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে মুক্তিযোদ্ধার জায়গায় ভবন নির্মাণ

    ধনাগোদা বার্তা.

    মতলব অফিস ঃ মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে মুক্তিযোদ্ধার স্ত্রী দিলরুবা আক্তারের জায়গায় প্রতি পক্ষ ফাহিমা বেগম গংরা ভবন নির্মানের অভিযোগ করছে ভ‚ক্তভোগীরা।
    সরজিমন ও মুক্তিযোদ্ধার স্ত্রী দিলরুবা আক্তার জানান, উপজেলার আশ্বিনপুর মৌজার বীরমুক্তিযোদ্ধা মৃত আলী নেওয়াজের স্ত্রী হিসেবে বিএস- ১৫৩নং খতিয়ানের ৫৮২৬দাগে .১৮০০ একর সম্পত্তির মালিক ও দখলকার আছি। এই সম্পত্তিতে স্বামীর পূর্ব পুরুষগণ বাড়ীঘর উঠোন ভোগ করে আছেন। কিন্তু পাশাপাশি জায়গার মালিক ফাহিমা বেগম তার মেয়ে তন্নী বেগম ও এলাকার শহীদ বৈদ্যের সহযোগিতায় উক্ত জায়গায় ঘর নির্মান করছে। এ ব্যাপারে দিলরুবা আক্তার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষে স্থিতাবস্থায় থাকার রায় প্রদান করে (মামলা নং- ৭৭৫/২০২২)। কিন্তু আদালতে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে উক্ত ফাহিমা বেগম গত কয়েকদিন যাবৎ ভবন নির্মান করছে। এ ব্যাপারে বাধা দিলেও তারা কোন তোয়াক্কা করছে না। এছাড়াও বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মান করে বিদ্যুৎ মিটার স্থাপন করছে ও আরো জায়গা দখলের পায়তারা করছে।
    ফাহিমা বেগম জানান, আদালতের নিষেধাজ্ঞা আছে। তাদের মৌখিক অনুমতিতে বিল্ডিং এর কাজ করছি।
    উক্ত ওয়ার্ডের মেম্বার শহীদ বৈদ্য জানান, এ নিয়ে বেশ কয়েকবার মাপঝোক হয়েছে। কোন সমাধান হয়নি। আদালতে মামলা রয়েছে।

    ক্যাপশন ঃ মতলব দক্ষিণে বিরোধপূর্ণ জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং নির্মানের একাংশ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)