শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবের নলুয়া গ্রামে মুক্তিযুদ্ধার বাড়িতে তালা ভেংগে চুরি
  • মতলবের নলুয়া গ্রামে মুক্তিযুদ্ধার বাড়িতে তালা ভেংগে চুরি

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য:

    মতলব দক্ষিণ উপজেলার উত্তর নলুয়া(আশ্রাম) এলাকায় মুক্তিযুদ্ধা মরহুম ডাঃহাজী মোঃহাবিবুল্লাহর বসত ঘরের তালা ভেঙ্গে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটেছে। নগদ ৪০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং কসমেটিক সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল।খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    এছাড়া ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা ঘটনাস্থলে ছুটে যান। সরেজমিনে গিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধা মরহুম হাজী মোঃ হাবিবুল্লাহ স্ত্রী ফাতেমা বেগম ও তার প্রবাসী ছেলে রাসেলের স্ত্রী মিতু আক্তার শিশু সন্তানকে নিয়ে বসবাস করছে। রাসেলের স্ত্রী মিতু বিগত প্রায় এক মাস আগে মতলব উত্তর উপজেলার গাজীপুর বাপের বাড়ীতে বেড়াতে যায়।

    তার মা বুধবার বিকালে ঘরের সবকটি দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে বহরী গ্রামে বোনের বাড়ীতে যায়।বৃহস্পতিবার সকালে রাসেলের ভাতীজা শান্ত দেখতে পায় তাদের ঘরের দরজা খোলা এবং তালা ভেঙ্গে ফেলেছে।

    তা দেখে চিৎকার দিলে বাড়ীর ও আসপাশের লোকজন চলে আসে। পরে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় আলমিরা ও শোকেসের তালা ভেঙে সবকিছু তছনছ করে ফেলে রেখেছে। মুক্তিযোদ্ধার পুত্রবধূর মিতু আকতার ও পরিবারের লেকজন বলেন,নগদ ৪০ হাজার টাকা, ৪ভরি স্বর্ণালঙ্কার এবং বিদেশ থেকে পাঠানো মুল্যবান কসমেটিক সামগ্রীসহ প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ হয়নি।তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।