
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নে চুরি, ডাকাতি, ইভটিজিং,ব্যাল্যবিয়ে ও মাদক ব্যবহার রোধকল্পে বিটবপুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
১৮ জানুয়ারী সকাল ১১ টায় পিতাম্বর্দী বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় ইউনিয়নের প্রতিটি গ্রাম ও সিমান্ত এলাকায় স্ব স্ব উদ্যোগে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে বলিয়া স্হানিয়রা আশ্বাস প্রদান করেন।
নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিট অফিসার মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা রেনু দাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, পিতাম্বর্দী বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান, ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রাসেল পাটোয়ারী নিলয় ও সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন এলাকার সব ধরনের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন । আপনারাই জানেন এলাকায় কে কোথায় অপরাধ করছে। তাই পুলিশকে সহযোগিতা করুন।
এ সময় অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন থেকে মাদক, ইভটিজিং ব্যাল্যবিয়ে চুড়ি, ডাকাতি বন্ধ করতে হলে পুলিশের পাশাপাশিবআপনাদের সহযোগিতা করতে হবে । পুলিশ সব সময় আপনাদের পাশে আছে । এলাকায় কারা মাদক বিক্রী ও সেবন করে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন । সকলের সহযোগিতায় দেশ থেকে অপরাধ নির্মুল করা সম্ভব ।
