
সমির ভট্রাচার্য্য :
আসছে ১ জুন মুসলিম সপ্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মতলব দক্ষিন উপজেলার নায়েেরগাঁও দক্ষিন ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১ হাজার ৭ শত ৬৪ জন পরিবারের দরিদ্র,অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ জুন ) সকাল ৯ টায় উৎসব মুখর পরিবেশে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় নায়েেরগাঁও গোডাউন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, এ সময় উপস্হুিত ছিলেন টেগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান,
প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী
লক্ষী নারায়ন দাস, প্যানেল চেয়ারম্যান আজারুল ইসলাম, ইউপি সদস্য লোকমান হোসেন, ফারুক হোহেন, মাহবুবুর রহমানসহ সুবিধা ভূগিরা ।
উপহারের চাল নিতে আসা একাধিক ব্যাক্তিরা বলেন,আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল আযহা। ঈদের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি চাল পেয়ে আমরা খুব খুশি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও
চা্ঁদপুর ২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে দীর্ঘায়ু দান করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ক্ষুদা মুক্ত দেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে অসহায় দুস্থ মানুষকে ঈদ উপহার হিসাবে ১০ কেজী করে চাল বিতরণ করেন । পরিশেষে তিনি সকলকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
ক্যাপশন ঃ মতলব দক্ষিনে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার ঈদ উপহারের চাল বিতরনের করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা।
