শিরোনাম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবের লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
  • মতলবের লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    উৎসব মুখর ও শান্তিপুর্ন পরিবেশে মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
    ৪৭৭ জন ভোটারদের ৩৯৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন । উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

    সাধারণ অভিভাবক সদস্য পদে ১ ৭৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. শরীফ হোসাইন, ১৬৭ ভোট পেয়ে ২য় হয়েছেন মো. জহিরুল ইসলাম স্বপন ১৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গাজী মোহাম্মদ খোরশেদ আলম এবং ১২৪ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মাহবুবুর রহমান শিপন । এদিকে অন্য কোন প্রার্থী না থাকায় সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মৌসুমী আক্তার ।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান ।

    নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, নারী শিশু প্রতিবন্ধি ডেক্সের কর্মকর্তা এসআই রুহুল আমিন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা ।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন জানান, নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা আগামী ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনা করবেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)