
মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের নেতা কর্মী, শীতার্ত ও দুস্থদের মাঝে এমপির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার দুপুরে সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিনের)সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম সরকার ও সঞ্চালনা করেন সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সুলতানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব লিয়াকত হোসেন,সুলতানাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
