শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ সদস্যদের প্রশংসায় পুলিশ কমিশনার বিশেষ অভিযানের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে কনটেইনারবাহী জাহাজ ডুবি ধানমন্ডিতে নিরাপত্তা ঘটনায়: অভিযোগে জড়িত ব্যক্তি যুবক আটক, এএসআই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ফের ব্যয় ও সময় পাঁচ সপ্তাহে পাঁচ বরেণ্য ব্যক্তির হেনস্থা ও আইনি বিতর্ক ড. ইউনূসকে বিমানবন্দরে হেনস্তা নিয়ে মুখ খুললেন সিদ্দিকুর রহমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হবে না: রিজভী টঙ্গীর ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জনগণের প্রত্যাশা পূরণই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব: জি কে গউছ
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বিএনপির সংবাদ সম্মেলন
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বিএনপির সংবাদ সম্মেলন

    কুমিল্লার মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে স্থানীয় উপজেলা বিএনপি। গতকাল সোমবার উপজেলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী দাবি করেন, তার বিরুদ্ধে আনা শারীরিক নির্যাতনের এই অভিযোগ ভিত্তিহীন এবং এটি একটি মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ।

    ঘটনার বিবরণ দিয়ে রমিজ উদ্দিন জানান, গত ৮ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলী হোসেনের সাথে তার তর্কাতর্কি হয়েছিল। তিনি স্পষ্ট করেন যে, সেখানে আলী হোসেনের সঙ্গে কেবল সামান্য কথা-কাটাকাটি হয়েছে, কিন্তু শারীরিক লাঞ্ছনার কোনো ঘটনাই ঘটেনি। অথচ পরবর্তী সময়ে আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়ে রমিজ উদ্দিনের বিরুদ্ধে নির্যাতনের দাবি তোলেন।

    সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সদস্যসচিব এমএম মিজানুর রহমান, অধ্যাপক শহিদুল ইসলাম, আনিছুর রহমান, আতাউর রহমান ভূঁইয়া, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান, নুর উদ্দিন মিন্টু এবং সোলাইমান হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অভিযোগ আনা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

    আরও পড়ুন

    চুয়েট থেকে উদ্ধার ভিসি, ক্যাম্পাসে ফেরার ওপর নিষেধাজ্ঞা
    কাদের মির্জাসহ পরিবারের তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
    রাউজানে মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সম্পন্ন
    চুয়েট উপাচার্যকে ভবনে অবরুদ্ধ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা
    প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীকে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
    চট্টগ্রামে ওমরাহযাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    বাঁশখালীতে ২৭ পিস ইয়াবাসহ যুবক আটক
    ২৯ বছরেও লক্ষ্মীপুর বিসিকে মেলেনি কাঙ্ক্ষিত শিল্পায়ন