শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • শোকজের জবাব দিলেন শাহজালাল উবির প্রধান শিক্ষক
  • শোকজের জবাব দিলেন শাহজালাল উবির প্রধান শিক্ষক

    ধনাগোদা বার্তা.

    সমির ভাট্রাচার্য্য :

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে পুরষ্কার বিতরণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করার ঘটনায় শোকজের জবাব দিলেন হজরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার ।

    গত ৩১ ডিসেম্বর তিন বারের সাবেক প্রধান মন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে সরকারি ছুটি ও শোক ঘোষনা করে । ওই দিন সরকারি নির্দেশনা অমান্য করে পুরষ্কার বিতরণসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

    এ ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শোকজ করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

    জানাযায় রাষ্ট্রীয়ভাবে গত বুধ,বৃহস্পতি ও শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) শোক ঘোষণা করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রীপরিষদ সচীব ড.শেখ আব্দুর রশীদ গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়। তন্মধ্যে শোক পালনের কর্মসূচী হিসেবে ৩১ ডিসেম্বর বুধবার সাধারণ ছুটি ঘোষনা করা হয়।

    সরকারের এ নির্দেশনা উপেক্ষা করে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে সাধারণ ছুটির দিন ( বুধবার) বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

    এলাকার একাধিক ব্যাক্তিরা জানান প্রধান শিক্ষক আওয়ামীলীগের দোসর তাই তিনি ইচ্ছে করেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক ও সরকারি বন্ধ থাকার পরও তিনি বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করেন। তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন এবং ওই প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদারের অপশারন দাবী জানান ।

    উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির তফাদার শোকজের জবাব দিয়েছেন। আমি আরও তদন্ত কমিটি করবো, তদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।

    ক্যাপশনঃ প্রধান শিক্ষক নাসির উদ্দিন তপাদার ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)