শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
  • সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    সাহাদাত হোসেনঃ

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের স্বেচ্ছায় রক্তদান, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

    (২৯ জুন) সোমবার বিকালে ঘোষিত কমিটিতে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইমন বেপারী, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এ শাহাদাত, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল।

    কমিটির অন্যান্য সদস্যরা হলেন ফাহিম সরকার পরিচালক এবং রিফাত সরকার, সাইফ খন্দকার, রাহিম সরকার ও ফেরদৌস ভূঁইয়া সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন,  সহ-সভাপতি হিসেবে রয়েছেন মিরাজ খান, পিয়াস ও রাশেদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এফ এল ফাহিম, সায়েম বেপারী, রাব্বি আহমেদ ও ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইউসুফ প্রধান, নিলয়, রোমান ও মেহেদী হোসেন।

    প্রচার সম্পাদক হয়েছেন সাইমন সরকার। সহ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন অনিক আহমেদ, রানা আহমেদ ও জিয়াদ।

    নারী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রত্না ভূঁইয়া। সহ-নারী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সুমাইয়া আক্তার, সেতু রানী, আফরিন আক্তার, আরোহী আক্তার, সানজিদা আক্তার ও সুমাইয়া আক্তার মনি।

    এছাড়া প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহান খান, শাকিল, মিরাজ আহাম্মেদ, রাজু, বিল্লাল, সিফাত ও আলমাস প্রধান।

    নবগঠিত কমিটির পরিচালক ফাহিম সরকার বলেন, সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের মূল লক্ষ্য হলো জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানে তরুণদের উদ্বুদ্ধ করা। রক্তদানসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জনই হবে আমাদের প্রধান লক্ষ্য।

    সহ-পরিচালক সাইফ খন্দকার বলেন, “সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই। রক্তের অভাবে যেন কোনো রোগী কষ্ট না পান, সে লক্ষ্যেই আমরা কাজ করব। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)