শিরোনাম
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: সন্দেহের তীর কর্মকর্তা–কর্মচারীদের দিকে সৌদিগামী মানবিক ফ্লাইটে সানার অনুমতি বাধ্যতামূলক করল ইয়েমেন দিল্লি পুলিশ হেফাজতে থাকা কেজরিওয়াল ও মমতাকে মুক্তি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারি লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দিলেন স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে ঢাকাকে সম্প্রসারণের পরামর্শ বিশেষজ্ঞদের ভিসা জটিলতায় ওমান সফর পিছিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের ২৮তম জন্মদিন পালন
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
  • স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলগত ঐক্য নিশ্চিত করতে একক প্রার্থী দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব ও বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান এই বৈঠকে সাংগঠনিক বিষয়সহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ দলে দ্বন্ধ ও বিভেদ দূর করে ঐক্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি৷ এছাড়াও বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

    বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও আলোচনার মাধ্যমে সমঝোতা করে একক প্রার্থী ঠিক করবে এই কমিটি। দলের উদ্দেশ্য হলো, নির্বাচনী প্রক্রিয়ায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা, যাতে সাধারণ মানুষের কাছে কোনো নেতিবাচক বার্তা না যায়। এছাড়া আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়েও নেতৃবৃন্দ দিকনির্দেশনা দিয়েছেন। এরপরও অনেক জায়গায় একাধিক প্রার্থী নির্বাচন করতে চাইবেন। অন্যথায় জনগণের কাছে ভুল ম্যাসেজ যাবে।

    বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা ছিল শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে দলীয় নেতাকর্মীদের পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকার পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। কিভাবে সরাদেশে বিভিন্ন পূজা মণ্ডপ, সেখানে স্থানীয় নেতা কর্মী পূজা মণ্ডপের কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছসেবীর ভূমিকা পালন করবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে।

    রিজভী আরও বলেন, শারদীয় উৎসব যাতে সবাই মিলেমিশে আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য বিএনপি সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দলীয় কর্মীরাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা রোধে সতর্ক থাকবে। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী নীলনকশা ও ষড়যন্ত্র চলছে। তবে সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিহত করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে বলা হয়, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনী।

    আরও পড়ুন

    পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকারি লক্ষ্য বাস্তবায়নে গুরুত্ব দিলেন
    পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: ককরোচ জনতা পার্টি
    যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সানি সারোয়ার বহিষ্কৃত
    ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি নিয়ে বন্দর রক্ষা কমিটির তীব্র
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,