
ঈদের দ্বিতীয় দিনে কোরবানি বঞ্চিত অসচ্ছল অসহায় পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করলো হিউম্যানিটিজ অর্গানাইজেশন।
গত ১১ জুলাই ঈদের দ্বিতীয় দিন সংগঠনটি গরু কোরবানি দিয়ে তার সম্পূর্ণ গোস্ত ৩৯ পরিবারের মধ্যে গোপনে পৌঁছে দিয়েছে বলে জানা যায়।
হিউম্যানিটিস অর্গানাইজেশন এর এমন একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ। চারদিকে যখন যুব সমাজকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তখন ব্যতিক্রম মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিজ অর্গানাইজেশন। তাদের এই মহতী উদ্যোগের কল্যাণে ৩৯টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহার আনন্দ বিরাজ করেছে। করোনা কালীন সময় থেকে এ পর্যন্ত এ সংগঠনটি ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড ডোনেট, মাস্ক বিতরণ, অক্সিজেন প্রদান, জনসচেতনতা তৈরি করা সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকান্ড সফলভাবে সমাপ্ত করেছে।
সংগঠনের উপদেষ্টা নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ জানান, কতিপয় শিক্ষিত ও উদ্যমী তরুণদের সমন্বয়ে গঠিত হিউম্যানিটিজ অর্গানাইজেশন নামে এ সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছে। তাদের এই কর্মকাণ্ডে এলাকাবাসী এবং সুশীল সমাজের আশার সঞ্চার হচ্ছে। তাদের এ সকল কর্মকান্ডে আমরা আগামীর শিশুদের বাসযোগ্য এবং নিরাপদ সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখছি।
সংগঠনটির সভাপতি মোঃ ফরহাদ আলী বলেন, ভবিষ্যতে আমরা সমাজের উন্নয়ন ও দেশের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে নানান উদ্যোগ গ্রহণ করব। আমাদের এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
