
স্টাফ রিপোর্টার:
অবশেষে লাইসেন্স না থাকায় এবং কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম চালানোর অপরাধে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের মীম জেনারেল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রট ও মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিম আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।
ওই সময় হাসপাতালটির লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে হাসপাতালের মালিক জসিম উদ্দিনকে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বোরহান উদ্দিন, ডাঃ রতন চন্দ্র দাস ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন ।
