শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • অর্থ আত্মসাৎ করে দেশের উন্নয়ন সম্ভব নয়….আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি    
  • অর্থ আত্মসাৎ করে দেশের উন্নয়ন সম্ভব নয়….আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি    

    ধনাগোদা বার্তা.

    সমীর ভট্টাচার্য (চাঁদপুর): চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন কিভাবে দেশের উন্নয়ন করা যায়। তাছাড়া অর্থ আত্মসাৎ করে কখনোই দেশের উন্নয়ন করা সম্ভব নয়। এদেশের মানুষের ভাগ্যেন্নয়নে দিন-রাত কাজ করছেন শেখ হাসিনা। তিনি দিনের শুরু থেকেই অসহায়, গরীব দুঃখী মানুষের কস্টের কথা চিন্তা করেন এবং তাদের দুঃখ দুর্দশা লাগবে কাজ করেন। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন আওয়ামী লীগ সরকার। এমন কোন সেক্টর নেই যেখানে বর্তমান সরকার আমলে উন্নয়ন হয়নি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সবধরনের সুযোগের সৃস্টি করে দিয়েছেন শেখ হাসিনা।

    তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার আমলে রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা,পদ্মা সেতু, গ্যাস,বিদ্যুৎসহ অসংখ্য উন্নয়নমুলক কাজ হয়েছে। যা বিগত কোন সরকার ৫০ বছরেও করতে পারেনি। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আবারো নৌকা মার্কায় ভোট দিবেন সবাই।

    আজ ৯ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ আরোহনকারী জেলেদের নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান।

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। পরে জেলেদের মাঝে ৩০টি বকনা বাছুর বিতরণ করা হয়। অপরদিকে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যেগে ক্যান্সার, লিভার,স্ট্রোক, সিরোসিসসহ দুরারোগ্য রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয় এবং পিআইও অফিসের উদ্যেগে অসচ্ছল, দুঃস্থ, অসহায়, গরীব ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, আওয়ামী লীগ নেতা লায়ন জয়নুল আবেদীন প্রমুখ।

    ক্যাপসনঃ মতলব দক্ষিণে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করছেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাড. মোঃ নুরুল আমিন রুহুল এমপি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)