শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> প্রচ্ছদ >> প্রবাস
  • ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ৫৩ জন নাবিকের সবাই মারা গেছেন
  • ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ৫৩ জন নাবিকের সবাই মারা গেছেন

    ধনাগোদা বার্তা.

    অনলাইন ডেস্ক:

    মহড়ায় গিয়ে ডুবে যাওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ৫৩ জন নাবিকের সবাই মারা গেছেন। দেশটির সেনাবাহিনীর প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ইন্দোনেশিয়ার সেনাপ্রধান এয়ার মার্শাল হাদি তিজাহজানতো আজ রোববার বলেন, কেআরআই নানগালা-৪০২ নামের সাবমেরিনটির ৫৩ নাবিক মারা গেছেন।

    গত বুধবার বালি দ্বীপের কাছে মহড়ার সময় ৪৪ বছরের পুরোনো এ সাবমেরিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় এতে ৫৩ নাবিক ছিলেন। ইন্দোনেশিয়ার অন্তত ৬টি যুদ্ধজাহাজ, ১টি হেলিকপ্টার ও ৪০০ মানুষ নিখোঁজ সাবমেরিনটি অনুসন্ধানে কাজ শুরু করেন। সহায়তার হাত বাড়িয়ে দেয় অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর।

    ব্যাপক তল্লাশির পর নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় সাবমেরিনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। লুব্রিকেন্টের একটি বোতল, টর্পেডোর সুরক্ষার একটি যন্ত্রসহ ধ্বংসাবশেষের ছয়টি টুকরা সাংবাদিকদের সামনে হাজির করে ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী। এরপর আনুষ্ঠানিকভাবে সাবমেরিনটি ডুবে যাওয়ার ঘোষণা দেয় দেশটি। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ উইদো মারগোনো জানান, সিঙ্গাপুরের পাঠানো একটি উদ্ধারকারী যান পানির ২ হাজার ৬০০ ফুট নিচে নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষের ছবি তুলতে সক্ষম হয়েছে। এটি তিন টুকরা হয়ে ভেঙে গেছে।

    সাবমেরিনটির নোঙর ও নাবিকদের নিরাপত্তা পোশাক উদ্ধার হয়েছে। নাবিকদের প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত টিকে থাকার মতো পর্যাপ্ত অক্সিজেন ছিল সাবমেরিনটিতে। শুক্রবার দিবাগত রাত তিনটা পর্যন্ত অক্সিজেনের ঘাটতি হওয়ার কথা ছিল না তাঁদের। কিন্তু এ সময়সীমা পার হওয়ায় নাবিকদের বেঁচে থাকার সম্ভাবনা দেখছিলেন না কেউ। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, তাঁরা সবাই মারা গেছেন। নাবিকদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

    ইন্দোনেশিয়ার নৌবহরে পাঁচটি সাবমেরিন ছিল। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, সত্তরেরর দশকের দিকে কেআরআই নানগালা-৪০২ সাবমেরিনটি তৈরি হয়েছিল। ২০১২ সালের আগে দক্ষিণ কোরিয়ায় দুই বছর ধরে এটি মেরামত করা হয়েছে। ইন্দোনেশিয়ায় সাবমেরিন ডুবে যাওয়ার ঘটনা এটাই প্রথম।

    আরও পড়ুন

    বিজেপি সরকারের সমালোচনায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
    ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গাদি আইজেনকট, পাচ্ছেন ৬৭ ভোট
    ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে চেন্নাইয়ে ১১ ফ্লাইট বাতিল
    ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর চ্যালেঞ্জ
    ইরানের ওপর বড় হামলার সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প
    নেতানিয়াহুর চেয়ে মার্কিনি ইহুদিদের কাছে বেশি জনপ্রিয় মামদানি
    বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহারের পথে ভারত
    রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪