শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • একজন নীরব কর্মবীর এজেডএম আজিজুর রহমানের আজ তার ৭০ তম জন্মদিন
  • একজন নীরব কর্মবীর এজেডএম আজিজুর রহমানের আজ তার ৭০ তম জন্মদিন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    মোঃ হোসেন গাজী।।

    বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে দেশী বিদেশী বিনিয়োগ আনয়নে যাঁরা নীরবে কিন্তু দৃঢ়তার সাথে কাজ করে চলেছেন, তাঁদের মধ্যে এজেডএম আজিজুর রহমান এক উজ্জ্বল ও সম্মানিত নাম।
    তিনি শুধু একজন সফল সরকারি কর্মকর্তা কিংবা দক্ষ উদ্যোক্তা নন। তিনি নিজ জন্মভূমি চাঁদপুরের হাইমচর উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য , অসহায় মানুষের সেবা,কর্মসংস্থান ও মানবিক অগ্রগতির এক অবিস্মরণীয় অংশ।

    এজেডএম আজিজুর রহমান ১৯৫৬ সালের ৮ এপ্রিল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রামের বন্দে আলী মুন্সী বাড়ীর এক রত্নগর্ভা সম্ভ্রান্ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ৮ এপ্রিল ২০২৬ তার ৭০ তম জন্মদিন। শৈশবকাল থেকেই তিনি মানবসেবা, সততা ও দায়িত্ববোধের শিক্ষা লাভ করেন, যা পরবর্তীতে তাঁর জীবনদর্শনের ভিত্তি হয়ে ওঠে।

    দীর্ঘ ৪২ বছরের সরকারি চাকরি ও FDI consultant হিসেবে জীবনে তিনি প্রধানমন্ত্রীর অধীনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন সম্প্রসারণ এবং ইপিজেডসমূহ স্থাপন ও সম্প্রসারণে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কার্যক্রমের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের রপ্তানি খাত নতুন গতি পেয়েছে। তিনি হাইমচর উপজেলার অসংখ্য বেকার যুবকদের ও মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। যারা আজ সুপ্রতিষ্ঠিত।

    বর্তমানে এজেডএম আজিজুর রহমান ইনভেস্টরস সার্ভিসেস কোং লিমিটেড-এর চেয়ারম্যান হিসেবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    নিজ জন্মভূমির প্রতি তাঁর ভালোবাসাই আজিজুর রহমানকে আজীবন সমাজসেবায় উদ্বুদ্ধ করেছে। গত ৪২ বছর ধরে তিনি হাইমচরের স্কুল, কলেজ, মসজিদ, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন।

    হাইমচরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তিনি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখেন। তিনি হাইমচরের বিস্তীর্ণ চরাঞ্চলে সরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ১০ ০০০ একর জমিতে প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন ও শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দেখিয়েছেন। যেটি বাস্তবায়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    তিনি গত ১১ বৎসর হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সহিত সংশ্লিষ্ট থেকে এবং দুই বারের নির্বাচিত সভাপতি হিসেবে এলাকার সার্বিক কল্যাণে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ১২ বছর ধরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি (SWS), হাইমচর-এর প্রধান উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যাচ্ছেন।
    এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি, কোরিয়া-বাংলাদেশ চেম্বারের পরিচালক এবং জাপান-বাংলাদেশ ও বাংলাদেশ-চায়না চেম্বারের সাথে দীর্ঘদিন যুক্ত থেকে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

    এজেডএম আজিজুর রহমান এক অনন্য দৃষ্টান্ত। যিনি কর্মে, মননে ও মানবিকতায় হাইমচরের সামাজিক উন্নয়নের প্রতীক। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং প্রত্যাশা করি, তিনি ভবিষ্যতেও হাইমচর ও বাংলাদেশের সার্বিক কল্যাণে আরও ব্যাপক অবদান রাখবেন বলে আমরা সবাই মনে করি ইনশাআল্লাহ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,