শিরোনাম
ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
  • কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

    “মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী তরুণ প্রজন্মকে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের অনন্য উদ্যোগ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রাণবন্ত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক অনুজা মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস. এম. আকরাম হোসেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল আহমেদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক সদস্য সচিব মারুফ হাসান প্রমুখ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন সাতক্ষীরার গর্ব, আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তরুণদের অংশগ্রহণই একটি সুস্থ সমাজ গঠনের মূল চাবিকাঠি।

    অতিথি হিসেবে বক্তব্যে আন্তর্জাতিক ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন বলেন,“খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি জাতি গঠনের শক্তিশালী হাতিয়ার। মাঠে তরুণদের সক্রিয় অংশগ্রহণই একদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করবে।” অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের মধ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, ভলিবলসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।বক্তারা আরও বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ গ্রামীণ পর্যায়ে ক্রীড়া চর্চার বিকাশে নতুন উদ্দীপনা জোগাবে। খেলাধুলার মাধ্যমে তরুণরা হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ, নৈতিকতায় সমৃদ্ধ ও একটি প্রগতিশীল সমাজের নির্মাতা।খেলাধুলা হোক যুবসমাজের প্রেরণা, জাতি গঠনের দিশারী।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,