শিরোনাম
ট্রাম্প |: কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক সিরিজ বাঁচাতে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাংলাদেশ আজ টাবুর জন্মদিন: ডায়েরিতে কোন না-বলা গল্প লুকান তিনি? বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২ গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির নিউজিল্যান্ডের সৈকতের নামের আড়ালে কি জলদস্যুর অতীত?
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২
  • কালিগঞ্জে এসআরবির অভিযানে উইনকেরেক্স সহ আটক ২

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে অভিযান চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক উইনকেরেক্স সিরাপ সহ ২ মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ১০০ সিসি হিরোহোন্ডা স্প্লেন্ডার মোটর সাইকেল, ২ টি মোবাইল জব্দ করা হয়েছে।

    মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭ টার দিকে কালিগঞ্জ থানার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারের চৌরাস্তা মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এস আর বি খুলনা- ৬ এর সাতক্ষীরা ক্যাম্প জানায় কালিগঞ্জের তেতুলিয়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে গোপালগঞ্জ যাবে এক ব্যক্তি। এমন খবরে উজিরপুর বাজারে পূর্বে থেকে অবস্থান নেয় এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল। বিভিন্ন গাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি মোটরসাইকেল থেকে জাহিদুল ইসলাম (৫০) ও তার সঙ্গী নুরুজ্জামান গাজী( ৪২ )নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে মোটর সাইকেল ও পিঠের ব্যাগ থেকে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল, ব্যাগ সহ ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারি ও বিক্রেতা নুরুজ্জামান গাজী কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে। অপর ক্রেতা মাদক কারবারি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার সুলতান শাহী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম । মাদক কারবারি নুরুজ্জামান দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী ভারত থেকে নদী পার করে বিভিন্ন প্রকার মাদক এনে আন্তঃজেলা মাদক কারবারিদের নিকট বিক্রি করে আসছিল।

    এস আর বি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহাজাহান জানান মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে সাতক্ষীরা ক্যাম্পের এসআরবির সদস্যরা নিয়মিত অভিযানের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। উক্ত ঘটনা এসআরবি খুলনা-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পরিচালক উপ-পরিদর্শক মামুন বাদী হয়ে মঙ্গলবার কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। এস আর বি- ৬ সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরো জানান অস্ত্র মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী মুন্নার নির্বাচনী প্রচারণা
    কালিগঞ্জে বাস টার্মিনাল পূর্ণবহালের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
    মতলবে কুখ্যাত নাহিদ ডাকাত গ্রেপ্তার, একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দী জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী
    কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, ঘটনাস্থল থেকে এক ব্যক্তি পলাতক
    শাসক নয়, সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী লিটন