
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ কমিটি কর্তৃক পরিচালিত পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক ভাবে চাঁদপুর জেলায় পালন করা হয়েছে।
আজ ২০ মার্চ শনিবার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহনের পরিচালনায় ও সংগঠনের সভাপতি মাইনউদ্দিন আরিফ সুমনের সভাপতিত্বে উক্ত কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহন বলেন, আবহাওয়া এবং জলবায়ুর ভারসাম্য রক্ষায়, পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করতে এবং মানুষের জীবন-জীবিকা নির্বাহে, খাদ্যের উৎস, অর্থনৈতিক উন্নয়ন, চিত্তবিনোদন এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগিয়ে বনায়ন সৃষ্টি করা এবং তা রক্ষা করতে সচেতন হওয়া।
এ সময় গ্রীন এনভায়রমেন্ট মুভমেন্ট মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদুর রেজা প্রিয়াম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
