শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • আইন-আদালত >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর
  • চাঁদপুরে মিষ্টান্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার
  • চাঁদপুরে মিষ্টান্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুর শহরে ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার
    চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় থেকে নারায়ণ ঘােষ (৬০) নামের এক মিস্টন্ন ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

    ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৭টার দিকে বিপনীবাগ বাজারের মেসার্স শরীফ স্টীল ওয়ার্কসপের কারখানার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশের একটি সেলুন থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে পুলিশ ও পিবিআই।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

    নিহত নারায়ন ঘোষ পৌরসভার ৮নং ওয়ার্ডের নতুনবাজার ঘােষপাড়ার বাসিন্দা মৃত যোগলকৃষ্ণা ঘোষের পুত্র। দাম্পত্য জীবনে তিনি ২ পুত্র ও ১ কন্যা সস্তানের জনক। তিনি পাইকারিতে দধি মিস্টি বিক্রি করতেন।

    নিহতের ছোট ছেলে রাজু ঘোষ ও ফুফাতো ভাই চন্দ্রনাথ ঘোষ চন্দ্র জানান, ‘নারায়ন ঘোষ বহুকাল ধরে পাইকারিতে দদি, মিস্টি বিক্রি করতে। বুধবার সন্ধ্যায় তিনি টাকা কালেকশন করতে বাজারে যান। এরপর আর বাড়ি ফিরে না। সকালে তার বস্তাবন্দী লাশের খবর পান। ঘটনার রাতে তার সাথে বাজার থেকে কালেকশন করা টাকা এবং হাতে একটি স্বর্ণের আংটি ছিলো। বৃহস্পতিবার রাতে তিনি কৃষ্ণ কর্মকারের সেলুনে সেভ করেন।’

    বিপনীবাগ বাজারের নাইট গার্ড মো. leak porn Ivy ইসমাইল বকাউল জানান, ‘রাত ২টার দিকে কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারি রাজু শীল দোকান খুলে একটি বস্তা নিয়ে পুনরায় দেকানে প্রবেশ করে।আসে। আমি দূর থেকে জিজ্ঞেস করলে সে জানায়, সামনে পূজা তাই দোকান পরিস্কার করছে। কিছুক্ষণ পর সে বস্তাটি টানেহিঁচড়া পাবলিক টয়লেটের কাছে নিয়ে যায়। এবারও তাকে জিজ্ঞেস করলে সে জানায়, দোকানের ময়লা-আবর্জনা পাবলিক টয়লেটের কাছর ফেলে দিচ্ছে। এরপর ভোর চারটায় রাজু শীল ভোর ৪টায় সেলুন বন্ধ বেরিয়ে যায়।’

    চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। প্রত্যক্ষদর্শী নাইটগাট এবং পরিবারের বক্তব্য নিয়েছি। বিষয়টি অধিকতর তদন্ত করে অভিযুক্তকে আটক করা হবে।’

    তিনি আরও বলেন, ‘এই ঘটনার সাথে অন্য কোন বিষয় জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।’

    এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

    এদিকে খোঁজ নিয়ে জানা যায়, নিহত নারায়ন ঘোষ সুদের ব্যবসা করতেন। তিনি বিপনীবাগ বাজারের অনেক ব্যবসায়ীকে সুদে টাকা বিনিয়োগ করেছেন।

    ঘটনার পর থেকে কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারীরা রাজু শীল পলাতক রয়েছে।

    আরও পড়ুন

    বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ
    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    বিমানবন্দর কাণ্ড: জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে ৭ দিনের আল্টিমেটাম