শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু ব্যালন ডি’অরজয়ী বন্ধু হ্যারি কেইনকে কোহলির উষ্ণ অভিনন্দন হুতি হামলার জেরে রিয়াদের বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি অস্ট্রেলিয়ার নতুন ভিসানীতি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় বিমানবন্দর কাণ্ড: জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
  • লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

    কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে চার বছর বয়সী আবদুর রহমান ও পাঁচ বছর বয়সী মো. জোবায়েরের প্রাণহানি ঘটে। নিহত আবদুর রহমান বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে এবং মো. জোবায়ের একই দেশে অবস্থানরত জুয়েলের একমাত্র সন্তান। একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিশু হলো- বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. সোহেলের ছোট ছেলে আবদুর রহমান (৪) এবং তাঁর ভাই বাহরাইন প্রবাসী জুয়েলের একমাত্র ছেলে মো. জোবায়ের (৫)।

    স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির আঙিনায় দুই শিশু একসঙ্গে খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা তাদের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে। উদ্ধার করে তাদের বাগমারা বাজারের এক চিকিৎসকের চেম্বারে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুকে হারিয়ে পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে; বাকরুদ্ধ স্বজন ও প্রতিবেশীরা। খেলার কোনো একপর্যায়ে তারা বাড়ির পশ্চিম পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। একই পরিবারের দুই কোমলমতি সন্তানকে হারিয়ে বাক্‌রুদ্ধ পরিবার ও প্রতিবেশীরা।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    আরও পড়ুন

    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
    সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২
    চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী